সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে নদী ও নারীঃ জলবায়ু ন্যায্যতার গ্রামীণ উদ্যোগ আইডিয়া বিষয়ক কর্মশালা 

রামপালে নদী ও নারীঃ জলবায়ু ন্যায্যতার গ্রামীণ উদ্যোগ আইডিয়া বিষয়ক কর্মশালা 

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট)।
রামপালে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা বাস্তবায়ন উপলক্ষে আইডিয়া বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়াম “নদী ও নারীঃ জলবায়ু ন্যায্যতার গ্রামীণ উদ্যোগ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. মোতালেব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, ইয়োথ ফর দ্য সুন্দরবন রামপালের যুব সদস্য এম, আর সিফাত, রাসেল শেখ, প্রান্ত বিশ্বাস, অর্নব মন্ডল, ঝুমকা কর্মকার প্রমুখ।  আলোচনা অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে সোচ্চারসহ এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা, বাল্যবিবাহ প্রতিরোধ ও এর কুফল নিয়ে আলোচনা, দূর্যোগ কালীন নারীদের হাইজিন সমস্যা, প্লাষ্টিক দুষণ, নারী শিক্ষার প্রসারসহ বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকগণ আরও বলেন, সচেতনতামূলক অনুষ্ঠান, সভা, সিম্পোজিয়াম শুধু সমাধান নয়। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, ধর্মীয় নেতা, অভিভাবক, ইয়োথ ফর দ্য সু্ন্দরবনের নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সদস্যরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers