শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের ফকিরহাটে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাটে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

ফকিরহাটে ২০ হাজার ৩শত পিচ ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। আজ রোববার (১৩ জুলাই) রাত আড়াইটার দিকে বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাটাখালী বাস স্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার  কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুর হাওলাদারের ছেলে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ রবিবার বিকেলে প্রেস ব্রিফিং করে করে সাংবাদিকদের এ তথ্য জানান। বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মোঃ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খুলনা থেকে পরিবহন যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়স্থ সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপরে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। চেকপোস্ট চলাকালীন রাত আড়াইটার দিকে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮ খুলনার দিক থেকে আসতে দেখে গাড়িটিকে থামানো হয়। এরপর পরিবহন তল্লাশীকালে বাসের বক্স এর ভিতরে রক্ষিত একটি কালো রংয়ের প্লাস্টিকের ক্যারেটের আমের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নীল রংয়ের জীপারের মধ্য থেকে বিশ হাজার তিন শত পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এসময় এ ক্যারেটের মালিক কামাল হোসেনকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় ফকিরহাট মডেল থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা  হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers