সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে নির্বাচনী তৎপরতা জোরদার, বিএনপি প্রার্থীদের প্রচারণা শুরু

বাগেরহাটে নির্বাচনী তৎপরতা জোরদার, বিএনপি প্রার্থীদের প্রচারণা শুরু

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
আগামী ফেব্রুয়ারি সম্ভব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকুলীয় জেলা বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করেছেন। তবে অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থীরা এ মুহুর্তে নির্বাচনী প্রচার-প্রচারনায় মাঠে নেই। জেলার ৪টি সংসদীয় আসনে ইতিমধ্যে বিএনপি সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারনা শুরু করেছেন। বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনে কর্মী সমাবেশ, সভা-মিছিল এবং মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে জন সমর্থন সংগ্রহের চেষ্টা করছেন। বিএনপি একাধিক কর্মী জানান, বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে জয়ের লক্ষ্যে
মাঠে নেমে পড়েছেন। তারা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দলীয় এজেন্ডা তুলে ধরছেন। এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির নেতকর্মী ও সমর্থকরা বলছেন, ” এ মুহুর্তে আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন উভায় দলের মূল লক্ষ।” বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বিএনপি সম্ভব্য প্রার্থীদেরমধ্যে রয়েছেন। বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে বিএনপির সম্ভব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ শেখ ওহিদুজ্জামান দিপু ও জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। বাগেরহাট-২ (বাগেরহাটসদর ও কচুয়া) আসনে বিএনপির সম্ভব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, সাবেক এমপি এম এ এইচ সেলিম, তার ছোট ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা। বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিএনপির সম্ভব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ও কেন্দ্রীয় বিএনপির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বিএনপির সম্ভব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবি এম ওবায়দুল ইসলাম, তাঁতীদলের কেন্দ্রীয় নেতা ড. কাজী মনিরুজ্জামান মনির ও জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। এদিকে, নির্বাচনকমিশন থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলেও রাজনৈতিক দলগুলোর তৎপরতা ইতিমধ্যে নির্বাচনী আবহ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন গতিশীলতা
সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers