শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাটি প্রেসক্লাবে  দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত

চুলকাটি প্রেসক্লাবে  দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাটের ঐতিহ্যবাহী চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবে খুলনা  আই হসপিটাল এর উদ্যোগে দিনব্যাপী চক্ষু শিবির সেবা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জৃন) সকাল ১০ টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত এতটানা সেবা প্রদান করেন। ২০ টাকা নিবন্ধন ফ্রি নিয়ে চক্ষু বিশেষজ্ঞ  ডাক্তার খুলনা কমিউনিটি আই হসপিটাল চক্ষু শিবিরে একশত ৪৫ জন দুঃস্থ ও অসহায় চক্ষু রোগীকে চিকিৎসা সেবা এবং ওষুধ দেওয়া হয়। খুলনা কমিউনিটি আই হসপিটাল এর মাকেটিং ম্যানেজার উম্মে  জাকিয়ার পরিচালনায় চক্ষু শিবিরের নিবন্ধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাকেটিং অফিসার  মাকেটিং অফিসার মিজানুর রহমান প্রমূখ। অন্যান্যদের  উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ, অমিতকর বিলাসসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। খুলনা কমিউনিটি আই হসপিটাল এর ডা. মাসুম বিল্লাহ (পিজিটি) রোগীদের চিকিৎসা এবং ওষুধ প্রদানসহ সল্প মূল্যে রোগীদের চশমা বিতরণ করেন। চুলকাটি প্রেসক্লাবে চিকিৎসা নেওয়া স্থানীয় রোগীরা জানায় দীর্ঘদিন পর আমরা চক্ষু শিবিরে সেবা পেয়ে আমরা খুব খুশি। পরবর্তীতে এধরণের সুযোগ সুবিধা ও সেবা পেতে পারি এআশা ব্যক্ত করেন। দিনব্যাপী চক্ষু রোগীদের মধ্যে অস্ত্রোপচারের জন্য প্রায় ৬ জনকে নির্বাচিত করেন। খুলনা কমিউনিটি আই হাসপাতালে ম্যার্কেটিং অফিসার উম্মে জাকিয়া বলেন ৬ জনকে প্রাথমিক ভাবে ভর্তি করা হয়েছে  পর্যায়ক্রমে তাদেরকে অপারেশন করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers