সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে যুবদলের উদ্যোগে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালিত

রামপালে যুবদলের উদ্যোগে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় রামপালে পালিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী। শনিবার (৩১ মে) বিকাল ৪টায় রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা যুবদল নেতা মোঃ সোহাগ এবং সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা আলমগীর শেখ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বাগেরহাট জেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ও রামপাল উপজেলা যুবদলের নেতা আল ইমরান জনি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ রাসেল, মহিবুল্লাহ শেখ, পাপ্পু, মুজাহিদ, রবিউল, আহাদ শেখ, মনিরুজ্জামান মুন্না, মাসুদ, সোহাগ, আবুল হাসনাত রিফাত ও ইয়াসিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি বিপ্লব, বহুদলীয় গণতন্ত্র ও ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশের জনগণের মুক্তির দিশা দেখিয়েছেন। তার আদর্শ ও ত্যাগ বর্তমান রাজনৈতিক সংকটে অত্যন্ত প্রাসঙ্গিক ও অনুকরণীয়। তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে বিএনপি। নেতৃবৃন্দ আগামী ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেওয়ার জোর দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers