সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবিতে ব্যবসায়ির সংবাদ সম্মেলন

বাগেরহাটে পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবিতে ব্যবসায়ির সংবাদ সম্মেলন

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়ায় বরগাদার কর্তৃক জোরপূর্বক জমিদখল করে নেওয়া পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবি সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার। বুধবার (২৫ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মৃত: আরশাফ শেখের পরিবার ও তার শরিক দারদের পক্ষে মোসা: তানিয়া (৩৭)। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতার জীবিত থাকা অবস্থায় তার ক্রয়কৃত বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া মৌজায় সিএস ২৯৬ নং ও এসএ ১৩৯ খতিয়ানে ১ একর ৩২ শতক সম্পত্তি আছে। তিনি জীবিত থাকাকালীন আমার পিতার ১ একর ৩২ শতক সম্পত্তি স্থানীয় আড়পাড়া গ্রামের সায়মনের ছেলে আহম্মদ ও মোহম্মদকে বরগাদার নিয়োগ করেন। কিন্তু ২০০৭ সালে আমার পিতা মারা গেলে আমরা জমিতেগেলে আহম্মদ নিজেকে উক্ত জমির মালিকানা দাবি করেন। এ সময় আমাদের সাথে কথাকাটা কাটির এক পর্যায়ে আওয়ামী লীগ সন্ত্রাসী লিটন, আহম্মদ ও তাদের লোকজন আমাদের উপর হামলা করে এতে আমিসহ আমাদের পরিবারের লোকজন আহত হয়। এ বিষয়ে আমরা সদর থানা ও পুলিশ সুপার বরাবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। পরে আমরা খোজনিয়ে জানতে পারি বি আর এস রেকর্ডে আমাদের বরগাদার নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছে। এ সংবাদ জানতে পেরে বাগেরহাট ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে রেকর্ড সংশোধনীর মামলা দায়ের করি যাহার নং ২৩৬৭/১৪ ও দেওয়ানী ৪৫/২২ মামলা করি। বিগত ০৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকার পতন হলেও তাদের হুমকি ধামকি থেমে নাই। এই সন্ত্রাসীদের ভয়ে এখনো আমাদের পৈত্রিক বাড়িতে প্রবেশ করতে পারি না। এমনি আমরা মামলা পরিচালনার জন্য কোর্টে আসলে প্রানে মেরে ফেলার হুমকিও দিয়ে যাচ্ছেন এ সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হাত থেকে রক্ষাপেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers