শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে ভুমিদস্যু লালুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রামপালে ভুমিদস্যু লালুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রামপাল প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে মৎস্য ঘের দখল ও চাঁদাবাজির মিথ্যা অভিযোগের কারণে ভুমিদস্যু মনিরুজ্জামান লালুর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২০ মে) বিকালে রামপাল উপজেলার নতুনহাট বাজারে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলার শংকরনগর গ্রামের শেখ আ: হামিদের পুত্র যুবলীগ নেতা ও ভুমিদস্যু মনিরুজ্জামান লালু মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন স্থানীয় একটি কওমি মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলী ও খান জাহান আলী এর বিরুদ্ধে। মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের কারণে ফুসে উঠেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমি দস্যু লালু আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। তার চাঁদাবাজির হাত থেকে রেহাই পাচ্ছে না নতুনহাট বাজারের ব্যবসায়ীরা। শংকরনগর গ্রামের ৯০ দশকের ইউপি সদস্য মোহাম্মদ আলী ও খান জাহান আলী’সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মৎস্য ঘের থেকে প্রায় ৩ লক্ষ টাকার মাছ লুট, দুটি মোবাইলে ফোন এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবির মত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য মিডিয়ায় প্রচার করেছে। এ ধরণের কাজের সাথে আমি জড়িত নয়, আমার মান সন্মান ক্ষুন্ন করার জন্য এ কাজ করেছে। লালু দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।স্থানীয় মানুষের তথ্য মতে লালুর নামে একাধিক সন্ত্রাসী মামলা, অকারনে মানুষের সঙ্গে বিবাদে লিপ্ত থাকা, বিভিন্ন ঘের এর মাছ চুরির অপবাদ রয়েছে। লালুর চাচা আব্দুল হকের তথ্য মতে লালু এলাকার সন্ত্রাসী কার্যক্রম, মারামারি, ঘের মাছ চুরি, মানুষকে হয়রানি ও অপমান করা তার নিত্য দিনের কাজ। মনিরুজ্জামান লালুর মুঠোফোন বন্ধ থাকার কারণে, তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। যুবলীগ নেতা ও ভুমিদস্যু মনিরুজ্জামান লালুকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাই এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers