সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে: আব্দুল হালিম

বাগেরহাটে অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে: আব্দুল হালিম

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, অপ-সাংবাদিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা কী সেটা বুঝতে হবে। সাংবাদিকদের কাজ হচ্ছে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করা। সংবাদপত্রের স্বাধীনতা কথাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সামাজিক দায়িত্ব, তাই সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে। সোমবার(২০মে) বাগেরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের আক্রমণাত্মক মনোভাব বর্জন করতে হবে, এজন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যার যার প্রফেশনে আমাদের এক হতে হবে। প্রত্যেকটি সংবাদমাধ্যমের একটা নিজস্ব ইনহাউজ নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে। এছাড়া মিডিয়া ট্রায়াল যে কথাটা চলমান আছে এটা ঠিক না, আইন আদালতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। মানহানির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের একটি মিলনকেন্দ্র্র, এটা নেতৃত্বের জন্য ব্যবহার করলে হবে না, এটা পেশার জন্য ব্যবহার করতে হবে। অ্যাকাডেমিক ডিগ্রি দিয়ে সাংবাদিকতা হয় না, এজন্য সাংবাদিকতায় দক্ষতা অর্জন করতে হবে। শুধু অনার্স-মাস্টার্স করলেই হবে না, সাংবাদিকতায় শিক্ষাগ্রহণ করতে হবে। এজন্য সাংবাদিকতায় একটা নীতিমালা তৈরি করার প্রক্রিয়া চলমান আছে। কর্মশালায় সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আবদুস সবুর বলেন, দেশের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরতে গণমাধ্যমে কর্মরত সহকর্মীদের ভূমিকা অপরিসীম। একজন সাংবাদিকের মধ্যে সততা থাকতে হবে। এসব থেকে বিচ্যুত হলে হলুদ সাংবাদিকতায় পরিণত হয়ে যেতে হয়। এসব থেকে বিরত থাকতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আহম্মেদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৌহিদুল আরিফ। কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার মইনুল হোসেন।
কর্মশালায় অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় বাগেরহাট জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র ৪০ সাংবাদিকের মাঝে প্রেস কাউন্সিলের সনদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers