সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু, খাঁন গোলজার সম্পাদক নির্বাচিত

রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু, খাঁন গোলজার সম্পাদক নির্বাচিত

আসাদুজ্জামান শেখ সোবহান,নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন (বিএনপির) দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ইং বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল ১১টা ৫০ মিনিট হতে বিকাল ২টা ৫০ পর্যন্ত বিরতিহীন ভাবে জাকজমকপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে ফকির আল মামুন টিপু সভাপতি ও সাধারণ সম্পাদক খাঁন গোলজার হেসেন নির্বাচিত হয়েছে। রাখালগাছি ইউনিয়ন (বিএনপির) দ্বি-বার্ষিক সম্মেলন দলীয় পতাকা উত্তলন ও আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব তালুকদার শহিদুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, বাগেরহাট ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মোজাফফর হোসেন আলম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এমএ সালাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা নির্বাচন পরিচালক কমিটি ও সদস্য বাগেরহাট-২, এ্যাড. মিজানুর রহমান সদস্য ও নির্বাচন পরিচালক কমিটি বাগেরহাট-২, এ্যাড. নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বাগেরহাট সদর উপজেলার, শেখ আবুল কালাম আজাদ (বুলু) সদস্য বাগেরহাট সদর উপজেলার,এসময় আরো উপস্থিত ছিলেন, সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সভাপতি ষাট গুম্বজ ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম। সম্মেলনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের নেতা নির্বাচনে ভোট গ্রদান করেন। ভোট গ্রহণ শেষে নির্বাচনী ফলাপল ঘোষনা করেন বাগেরহাট ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলাম।
রাখালগাছি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ইং।
নির্বাচিত হলেন যারা:
ফকির আল মামুন টিপু: দোয়াত কলম প্রতীক পেয়েছেন ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হাসান আল মামুন বাপ্পি হারিকেন প্রতীকে পেয়েছেন ১৩২ ভোট।
খাঁন গোলজার হোসেন : সাধারণ সম্পাদক পদে আম প্রতীকে ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম রুমান পেয়েছেন ১৬০ ভোট।
মোঃ হেদায়েত হোসেন হিদু : সাংগঠনিক পদে মোরগ প্রতীকে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফরিদ ফারাজী মাছ প্রতীকে পেয়েছেন ১৪৯ ভোট।
আব্দুর কুদ্দুছ শেখ : সিনিয়র সহ-সভাপতি পদে প্রতীকে ৩১০ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মনসুর আলী পেয়েছেন ঘড় প্রতীকে পেয়েছেন ১৮০ ভোট।
মো: হাবিবুর রহমান হাবিব  : যুগ্ম সাধারণ সম্পাদক পদে মই প্রতীকে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর আলী সরদার তালা চাবি প্রতীকে পেয়েছে ১০৮ ভোট। দীর্ঘ ১০ বছর পরে সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির নেতারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরে আত্মতৃপ্তির বহিপ্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers