সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটে নির্বাচিত সভাপতি-মান্নান, সম্পাদক-পনি

মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটে নির্বাচিত সভাপতি-মান্নান, সম্পাদক-পনি

মোংলা প্রতিনিধি
দীর্ঘ বছর পর খুলনা বিভাগে এই প্রথম অনুষ্ঠিত হলো বন্দর নগরী মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার এবং আবু হোসেন হাওলাদার (পনি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে মান্নান হাওলাদার উপজেলা বিএনপির সদস্য সচিব ও আবু হোসেন হাওলাদার (পনি) সাবেক যুব দলের সভাপতি ছিলেন। মঙ্গলবার (৭ মে) উপজেলা মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয়। আর দুপুর ১২টার দিকে দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির এ কমিটির ভ্যালোট ও ভোটের মাধ্যমে নির্বাচন শুরু হয়। বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে বিকাল ৪টা পর্যনস্ত। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার পর্যন্ত চলে গননা, সন্ধ্যার পরে ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কামরুল ইসলাম গোরা সহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা। উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক এ নির্বাচনে ২৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার, আর সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন আবু হোসেন হাওলাদার (পনি) এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শেখ শাকির আহাম্মেদ ১৯৫ ভোট পেয়ে প্রথম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। আর মৃধা ফারুকুল ইসলাম ১৯৩ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। এর আগে দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে। প্রথমে জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা এ অনুষ্ঠানে অংশ নেন। পুরো স্কুল মাঠ কানায় কানায় ভর্তি হয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকমী ও সমর্থকদের দিয়ে।
এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যালটের মাধ্যমে হওয়া এ নির্বাচনে ৪২৬ জন ভোটারদের মধ্যে ৪২৩ জন ভোটার এ কাউন্সিলে ভোটাধীকার প্রয়োগ করেণ। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক মোংলা উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মনি, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মোঃ এমরান হোসেন, খোরশেদ আলম সহ বিভাগ, জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা এমন ভাবে একত্রিত হতে পারেননি। যখনই তারা একত্রিত হওয়ার চেষ্টা করেছে তখনই আ’লীগ সরকারের প্রশাসন দ্বারা নানা ভাবে হয়রানীর শিকার হয়েছে। এবারের কাউন্সিলে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ছুটেছিলেন ভোটারদের ধারে ধারে। গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচনের উদ্যোগকে বিএনপিসহ উপজেলার অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাধুবাদ জানিয়েছেন। তবে আগামী দিনে মোংলা উপজেলা বিএনপির হাল ধরতে তাদের নির্বাচিত করেছেন। রাতে বিজয়ের মালা পড়িয়ে নেতাকর্মীরা বরণ করে নিলেন তাদের প্রিয় নেতাকে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers