শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে ১৭ বছর পর বিএনপির মে দিবস পালন

রামপালে ১৭ বছর পর বিএনপির মে দিবস পালন

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শ্রমিকদলের যৌথ উদ্যোগে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। উপজেলা মডেল মসজিদ মোড় থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা নাজমুল কবির বাদশাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সদস্য ও অনুষ্ঠানের আয়োজক অ্যাডভোকেট বোরহান খান। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বাবু, শেখ ফিরোজ কবির, আলী আকবর সম্রাট, হুমায়ুন কবির হিমু, হিরক মনি, সরদার বাকীবিল্লাহ, মাজহারুল ইসলাম ইয়ামিন, শিকদার ওবায়দুল ইসলাম, শেখ ইব্রাহিম হোসেন, আ. হান্নান প্রমুখ। সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বোরহান খান বলেন, “বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিকরা। তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমেই দেশ স্বনির্ভরতা অর্জন করতে পারবে। এজন্য সমাজের সব শ্রেণিকে এগিয়ে আসতে হবে।”
 প্রধান অতিথি হাফিজুর রহমান তুহিন বলেন, “দেশের প্রায় ৬০ শতাংশ জনগণ শ্রমজীবী। তাদেরকে মূলধারায় অন্তর্ভুক্ত করে রামপালে শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তুলতে হ

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers