সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট চালুর দাবীতে মানববন্ধন

বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট চালুর দাবীতে মানববন্ধন

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্টের অধীনে পরিচালিত ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংশের হাত থেকে রক্ষা ও নতুন করে চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫ এপ্রিল) বিকালে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, সরদার ওহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হিেিরাক মীনা, স্থানিয় ইউনিয়ন বিএনপির সভাপতি আকরামুজ্জান রিক্ত, সাধারন সম্পাদক রানা, হাও. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা মোফাজ্জেল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জিয়া অর্ফারেজ ট্্রাস্ট বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে বিএনপি সরকারের সময়ে বেশ কিছু দাতব্য সংস্থা চালু করা হয়। বিএনপি সরকারের (১৯৯১-১৯৯৬) আমলে সোনালী ব্যাংকের রমনা শাখায় “প্রধানমন্ত্রীর এতিম তহবিল” নামে একটি হিসাব চালু করা হয়। ১৯৯১ সালের ৯ই জুন একাউন্টটিতে এক সৌদি দাতার কাছ থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে ৪,৪৪,৮১,২১৬ টাকা বিদেশী অনুদান আসে। পরবর্তী দুই বছরে এই অনুদানের অর্থ কোনো এতিমখানায় দান করা হয়নি। দুই বছর পর, ১৯৯৩ সালের ৫ই সেপ্টেম্বর জিয়াউর রহমানের দুই ছেলে তারেক রহমান, আরাফাত রহমান এবং তাদের ফুপাতো ভাই মমিনুর জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করেন। ট্রাস্ট গঠনের পর অনুদানটি দুই ভাগ করে ট্রাস্টের বগুড়া এবং বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয়। প্রথম দিকে এটি ভালোভাবে চলছিল, কিন্তু ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আশার পর এটি আর ভালোভাবে চলেনি। বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রতিটি বিল্ডিং ব্যবহার অনুপযোগী হয়ে পরছে। এটি সংস্কার করে নতুন পরিচালনা পরিষদ গঠন করে নতুনভাবে চালুর দাবী জানান স্থানীরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers