সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

শেখ মিরানুজ্জামান মিরন, বাগেরহাট জেলা প্রতিনিধি:

দৈনিক আমার দেশর সম্পাদক প্রকাশক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাগেরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং পাঠক মেলার সদস্যরা। বুধবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন মাহমুদুর রহমান নির্যাতিত মজলুম লেখক তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে তিনি ইসলামী মূল্যবোধের অন্যতম ধারক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামে হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটা শুধু একটি মিথ্যা মামলা নয় এটি ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মাহমুদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুবার ন্যায়ের পক্ষে মানুষ সংঘটিত হয়েছে। তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের এসব অপকর্ম অনেক দিন ধরে আড়ালে চলছিল। কিন্তু সরকারের পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় এসব দুর্নীতির সংবাদ প্রকাশিত হলে মেঘনা গ্রুপের কর্তারা আতঙ্কিত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ভারতের ‘চাপ’ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। তারা বলেন, মাহমুদুর রহমান একজন নির্ভীক ও আপসহীন সাংবাদিক। তিনি তার পত্রিকার মাধ্যমে দীর্ঘদিন ধরে ক্ষমতাধর দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সত্য প্রকাশ করে আসছেন। আজ তারই মূল্য দিতে হচ্ছে ষড়যন্ত্রের শিকার হয়ে।

এই মানববন্ধনে আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আমার দেশ পাঠক মেলার বাগেরহাট জেলার সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ও এন টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ দেশ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এস এস সোহান, মোল্লারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মফিজুল ইসলাম, চিতলমারি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক, এ সময় আরো উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ, কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক, রামপাল উপজেলার সভাপতি আতিকুর রহমান এছাড়া নয়টি উপজেলার ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers