সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে জলবায়ু সুরক্ষা ও জ্বালানী নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারের দাবীতে মানববন্ধন

রামপালে জলবায়ু সুরক্ষা ও জ্বালানী নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারের দাবীতে মানববন্ধন

রামপাল(বাগেরহাট) সংবাদদাতা:
জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন কয়েক হাজার তরুণ তরুণী। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা সদরে প্রেসক্লাব রামপাল এর সামনে এ সমাবেশ ও মানববন্ধন করা হয়।  অ্যাকশনএইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা, রূপান্তর যুব সংস্থা এবং গ্লোবাল প্ল্যাটফর্ম অ্যাক্টিভিস্টা বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সমাবেশ থেকে বিশ্বনেতাদের কাছে এ আহ্বান জানিয়ে স্লোগান দেয়া হয়। শান্তিপূর্ণ সমাবেশে তরুণ জলবায়ু কর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, চিত্রকর্ম, গান, নাটক এবং পোস্টার প্রদর্শনের মাধ্যমে জলবায়ু সুবিচারের দাবি জানান। এসময় তাদের এখনই জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে হবে এই মর্মে ‘ডোন্ট সেল আওয়ার ফিউচার’, ‘ফিক্স দ্য ফাইন্যান্স’, ‘নবায়নযোগ্য জ্বালানিতে। এছাড়াও আন্দোলনকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস, ক্লাইমেট জাস্টিস’, ‘ব্যাংক তুমি ভালো হয়ে যাও, জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে দাও’, ‘জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ, ডেকে আনছে আমাদের দুর্যোগ’, ‘বেঁচে থাকার অধিকার, চাই জলবায়ু সুবিচার’, ‘নিড সলিউশন, নট পলিউশন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers