সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক:
ঈদের টানা ৮ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় বেড়েছে রেলপথে ও সড়কে। এবারের ঈদ বিনেদনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে রেলস্টেশন ও বিভিন্ন পর্যটনকেন্দ্র গুলো। যদিও এবারের ঈদ আনন্দ গোটা জাতির জন্য স্মরণীয় বলে মনে করছেন সর্বস্তরের সাধারণ জনগণ। বেশ নির্বিঘেœই ঈদ বিনেদনে ব্যস্তসময় পার করছেন গ্রামবাসীরা। ঈদের ৭তম দিনগুলো ঈদের আনন্দ বিনেদন মুখী মানুষের ঢল নেমেছে চুলকাটি রেলস্টেশনে। বাড়ির ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কেউ ছুটেছেন আত্মীয় স্বজনদের বাড়ীতে, কেউ ফিরছেন কর্মস্থলে। বাগেরহাটের চুলকাটি স্টেশনে বেড়েছে যাত্রীদের চোখে পড়ার মত উপচেপড়া ভিড়। তাইতো যাত্রীদের চোখেমুখে স্বস্তি বিরাজ করছে। সকাল থেকে নিয়ম মেনে চুলকাটি রেলস্টেশন থেকে ছাড়ছে প্রতিটি ট্রেন। যদিও বাড়তি চাপ সামাল দিতে ঈদ শেষে শহরে ফেরা যাত্রীদের কথা ভেবে চালু হয়েছে চার জোড়া ট্রেন। যাত্রী ভোগান্তি কমাতে টিকিট ছাড়া প্লাটফর্মে প্রবেশ এবং ট্রেনের ছাদে ভ্রমণে চুলকাটি রেলস্টেশনে বিভিন্ন অপকর্ম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দের প্রশাসন। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ট্রেনটি চুলকাটি রেলস্টেশন সময় মত পৌঁউছালেও মোংলা থেকে ছেড়ে আসা ট্রেন অতিরিক্ত
যাত্রীর থাকার কারনে ট্রেনটি সোয়া এক ঘণ্টা দেরিতে চুলকাটি এসে পৌঁছাউ । এদিকে গত কয়েকদিনের তুলনায় রেলস্টেশনে ও সড়কে যাত্রীর চাপ না থাকায় অলস সময় কাটিয়েছেন কাউন্টার গুলোর কর্মীরা। মোংলা থেকে ঘুরতে আসা যাত্রীর সাথে কথা বলে জানা যায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সবাইকে নিয়ে ট্রেনে ঘুরতে বেড়িয়েছি কিন্তু ট্রেনে অতিরিক্ত যাত্রী থাকার কারনে মোংলা থেকে বসার আসন না পেয়ে দাড়িয়ে আসতে হয়েছে। খুলনা থেকে ঘুরতে আসা একজনের কথা বলে জানা যায় আমি মোহাম্মদনগর থেকে টিকিট কেটে মোংলায় ঘুরতে এসেছি। চুলকাটি রেলস্টেশন টিকিট কাউন্টার ম্যানেজারের সাথে কথা বলে জানা যায় ঈদের আগে স্টেশন গুলো ছিলো যাত্রী শূন্য ঈদের পরবর্তী দিন গুলোতে যাত্রীর চাপ বেড়েছে চুলকাটি স্টেশন ও কাটাখালি স্টেশন থেকে টিকিট কাউন্ট করে জানা যায় প্রতিদিন প্রায় এক হাজার টিকিট বিক্রি হচ্ছে, এক টিকিটে এক থেকে চারজন অধিক টিকিট কাটছে। ফলে আনন্দও দ্বিগুণ বেড়েছে। অন্যদিকে মহাসড়কে নিরাপদ যাত্রাভ্রমনে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা এড়াতে পুলিশ চেকপোস্ট বসিয়ে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।
Leave a Reply