সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের খানপুরে নামযজ্ঞ অনুষ্ঠানে ব্যারিস্টার জাকির হোসেন ও বিএনপি নেতা শামিমুর রহমান শামীম এর পরিদর্শন

বাগেরহাটের খানপুরে নামযজ্ঞ অনুষ্ঠানে ব্যারিস্টার জাকির হোসেন ও বিএনপি নেতা শামিমুর রহমান শামীম এর পরিদর্শন

চুলকাটি প্রতিনিধি 
দেশমাতৃকার এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় বাগেরহাটের সদর উপজেলার দক্ষিণ খানপুর পালপাড়া সর্বজনীন শ্রী শ্রী রাধা মন্দিরে গত ২ এপ্রিল থেকে ৩দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান শেষ হয়েছে। দক্ষিণ খানপুর পালপাড়া সর্বজনীন শ্রী শ্রী রাধা মন্দিরের হরি বাসরের ভক্তবৃন্দ এই ৩দিন প্রহর ব্যাপী নামযজ্ঞের আয়োজক কমিটি সভাপতি সভাপতি সুহৃদ কুমার পাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের জেলা বিএনপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র এডভোকেট বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক এসকেন্দার হোসেন, বিশিষ্ট শিল্পপতি শেখ নাহিদুজ্জামান রাজু। দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন ও প্রফেসর বাসুদেব পাল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নামযজ্ঞ কমিটির সাধারণ সম্পাদক,সুদীপ কুমার পাল, খানপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান করির হাওলাদার, সাবেক ইউপি সদস্য যন্তপদ পাল, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকির, খানপুর ইউনিয়নের যুবদলের সাবক সভাপতি শরিফুল ইসলাম লিঠু প্রমূখ। এসময় বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সর্বজনীন শ্রী শ্রী রাধা মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা অংশ নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers