সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে সাংবাদিককে পিটিয়ে আহত করার প্রতিবাদে দখলবাজ মাহফুজের বিরুদ্ধে মানববন্ধন

রামপালে সাংবাদিককে পিটিয়ে আহত করার প্রতিবাদে দখলবাজ মাহফুজের বিরুদ্ধে মানববন্ধন

রামপাল(বাগেরহাট) সংবাদদাতা:
 বাগেরহাটে রামপালের গৌরম্ভায় বিএনপি নেতা মাহাফুজুর রহমানের বিরুদ্ধে সাংবাদিক কে মেরে আহত করার প্রতিবাদে তিন শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেছেন। শুক্রবার (৪ এপ্রিল ) বিকাল ৫টায় গৌরম্ভা বাস ষ্ট‍্যান্ডে ঘন্টাব‍্যাপী এ মানববন্ধনে বিএনপির নেতা কর্মীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন, বিএনপির সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আছাদ,সাধারণ সম্পাদক মোঃ শরাফত হোসেন, সাবেক চেয়ারম্যান সরদার লিয়াকত হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ রিপন শেখ, হামলায় আহত সাংবাদিক কবির আকবর ও  আমির ঢালী প্রমুখ। বক্তারা বলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার কচুয়া অংশের প্রায় দেড় থেকে দুই কিলোমিটার নদী খননের সময় গ্রামবাসী ঠিকাদারের লোকজনকে খননকৃত নদীর পাড় উচু করে দেওয়ার দাবী করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা না করে নদীর মাঝে বাঁধ দেয়। এই অবৈধ বাঁধ দেওয়ার পর গত ২৫ মার্চ বিকালে কচুয়ার বাঁধের কাছে শরাফত শেখ, ফিরোজ আকুঞ্জী, মুরাদ আকুঞ্জী, মো: আসিফ খলিফা সহ স্থানীয় আরো লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামবাসীর উপর বিএনপি নেতা মাহফুজুর রহমান ও তার বাহিনীরা হামলা করে। এতে সাংবাদিক কবির আকবর সহ অনেকে আহত হয়। এ মানববন্ধন থেকে কড়া হুশিয়ারি দিয়ে খাল দখলবাজ বিএনপি নেতা মাহফুজের বহিস্কার ও বিচার দাবি করেন এলাকাবাসী।  এ বিষয়ে সাংবাদিক কবির আকবর জানান, গ্রামবাসী আমাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান দেখার জন্য। এ সময় উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে আমাকেও মেরে আহত করে মাহফুজ বাহিনী। আমার উপর এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার চাই।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers