শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় স্বাধীনতা দিবসে উন্মুক্ত থাকবে নৌবাহিনী কোস্টগার্ডের যুদ্ধজাহাজ

মোংলায় স্বাধীনতা দিবসে উন্মুক্ত থাকবে নৌবাহিনী কোস্টগার্ডের যুদ্ধজাহাজ

মাসুদ রানা,নিজস্ব প্রতিবেদক:  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধজাহাজ।২৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিগরাজ নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ধলেশ্বরী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর এ যুদ্ধজাহাজ পরিদর্শন করতে পারবে। একইদিনে খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে নৌবাহিনীর জাহাজ বানৌজা অপরাজেয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তর  থেকে জানানো হয়েছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মোংলার দিগরাজ কোস্টগার্ড বেইসে সমুদ্রগামী যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। ২৬ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন দর্শনার্থীরা। এদিন খুলনার খান জাহান আলী সেতু এলাকায় অবস্থিত বিসিজি স্টেশন রুপসায় দর্শনার্থীদের জন্য কোস্টগার্ড পশ্চিম জোনের অন্য একটি জাহাজ উন্মুক্ত রাখা হবে। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মোংলা ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালন করা হবে। এদিন বিকাল ৫টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে  মোংলা বন্দরের কোস্টগার্ড এনেক্সে অসহায় দরিদ্র ও দুঃস্থ শিশুদের ইফতার বিতরণ করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers