সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলা বন্দরের কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

মোংলা বন্দরের কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

মাসুদ রানা,মোংলা প্রতিনিধি:
ঈদকে সামনে রেখে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিশেষ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  সোমবার  (২৪ মার্চ ) সকালে  মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের চত্বরে ২৯শ’ শ্রমিক-কর্মচারীদের মাঝে এই সামগ্রী বিতরণ করেন বন্দর ব্যবহারকারী ও শ্রমিক নেতৃবৃন্দরা । শ্রমিক কর্মচারীদের মাঝে চাল, ডাল, চিনি,  তেল, লবন, সেমাই, সাবান  ও দুধসহ  প্রায় ১৬  কেজি প্যাকেটের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।  এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির আহবায়ক, সাবেক মেয়র, বন্দর ব্যাবহারকারী  মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির  সদস্য সচিব ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, মোংলা  বন্দর ব্যাবহারকারী মোঃ মশউর রহমান,   শ্রমিক নেতা এ কে এম সাহবুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, স্টাফ ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান,সাবেক প্যানেল মেয়র  মোঃ  আলাউদ্দিন, বিএনপি নেতা আঃ সালাম ব্যাপারী, শ্রমিক দল নেতা  আল আমিন,  পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল ও সাবেক ছাত্রনেতা  মহসিন পাটোয়ারী, সজিব মিয়া শান্ত,  মোঃ মাশরাফি সহ  অনেকে।  শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে শ্রমিক নেতারা বলেন, সকল মানবিক বিপর্যয়ে মোংলা বন্দরে কর্মরত সকল শ্রমিক কর্মচারীদের পাশে রয়েছে মোংলা বন্দর  কর্তৃপক্ষ। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য  এই আয়োজন করে  মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন-খুলনা শাখা এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন।  শ্রমিকদের ঈদ উপহার পেতে সার্বিক সহযোগিতা করে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ। এই ধারা ভবিষ্যতে  অব্যাহত থাকবে বলেও জানান তারা ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers