শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
জলবায়ু অভিযোজিত কৃষিতে নারীর ক্ষমতায়নে টেকসই শক্তি স্থানান্তর বিষয়ে অবহিতকরণ সভা

জলবায়ু অভিযোজিত কৃষিতে নারীর ক্ষমতায়নে টেকসই শক্তি স্থানান্তর বিষয়ে অবহিতকরণ সভা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে জলবায়ু অভিযোজিত কৃষি দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার এবং স্থায়িত্বশীল অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ইনিশিয়েটিভ রাইট ভিউ (আরআইভি) ও একশন এইডের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী। এছাড়া সভায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম, এ সবুর রানা, সাংবাক ও পরিবেশ যোদ্ধা এস এম আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানে একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, ইনিশিয়েটিভ রাইট ভিউ (আরআইভি)’র প্রধান নির্বাহী মেরিনা পারভিন, ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং মার্কেট এক্সেস প্রকল্পের কো-অর্ডিনেটর সৌরভ ভদ্র, ফিল্ড ফ্যাসিলিটেটর আলিমুজ্জামান ও আলভিনা মেহেজাবীনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। ইউএনও মারুফা বেগম নেলী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অভিযোজিত কৃষির বিকাশ এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ কৃষকদের টেকসই কৃষি অনুশীলনে সহায়তা করবে। গত তিন বছরে রামপালের ভোজপাতিয়া ও উজুলকুড় ইউনিয়নে জলবায়ু অভিযোজিত কৃষি প্রকল্পে প্রায় ৯২ লাখ ২০ হাজার  টাকা ব্যয় হয়েছে। আগামী তিন বছরে আরও ৫০০ নারীকে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ ও নবায়নযোগ্য শক্তি সুবিধা প্রদান করা হবে। এ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় নারীদের টেকসই কৃষিতে অন্তর্ভুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ সংশ্লিষ্টরা।প্রকল্পটি  শেষ হবে ২৭ সালের ডিসেম্বর মাসে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers