শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মারধর, হামলা-লুটপাটের অভিযোগ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মারধর, হামলা-লুটপাটের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে মারধর, হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মার্চ)  দুপুরে  বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মোঃ সুজন মল্লিক নামের এক ব্যক্তি এসব অভিযোগ করেন। মোঃ সুজন মল্লিক তেলিগাতী ইউনিয়নের বৌলতলী এলাকার বাসিন্দা। তিনি বলেন, গেল সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হেড়মা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও তার অনুসারীরা তাকে (মোঃ সুজন মল্লিক) বেধরক মারধর করে। হামলাকারীরা তার বাড়িতে ভাঙচুর চালায়, লুটপাট করে এবং তার বৃদ্ধ বাবা-মাকে মারধর করে। পরে পুলিশ এসে সুজন মল্লিককে উদ্ধার করে। সংবাদ সম্মেলনে উপস্থিত মোঃ আফজাল ফকির নামের এক ব্যবসায়ী বলেন, খান রফিকুল ইসলাম ওরফে রফিক খা ও তার বাহিনী দীর্ঘদিন ধরে গেল ৫ আগস্টের পর থেকে এলাকার মানুষের উপর অত্যাচার করে আসছে।তারা আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। যার মধ্যে জোরপূর্বক ৬ হাজার টাকা নিয়েছে। রফিক শুধু আমার কাছে চাঁদা দাবি করেনি, সে ও তার বাহিনী নিরহ মানুষদের ওপর হামলা, মাছের ঘের দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে চলেছে। রফিক খানের এসব অপকর্মে সহযোগিতা করেন, রফিক খানের ভাই কালাম খান, জাকির খান, জাহিদ খান, মিজু শেখ এবং মিস্ত্রি ডাঙ্গা এলাকার বেলায়েত হোসেন ওরফে বেলো মাস্তান। তারা এলাকাকে অশান্ত করে রেখেছে।  অভিযুক্ত বিএনপি নেতা খান রফিকুল ইসলাম সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করে বলেন, যারা সংবাদ সম্মেলন করেছে তারা সবাই আওয়ামী লীগ করে।বিগত ১৭ বছর তারা এলাকায় অত্যাচার করেছে এবং  আমার সম্মান ক্ষুন্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ মাহমুদ উল হাসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers