সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে আধিপত্য বিস্তারে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সাংঘর্ষে আহত -১৬

রামপালে আধিপত্য বিস্তারে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সাংঘর্ষে আহত -১৬

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালের ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতার নেতৃত্বে এক রক্তক্ষয়ি সাংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিএনপি সমর্থিত দুই গ্রুপ পক্ষে বিপক্ষে অবস্থান নিলে এ সাংঘর্ষের ঘটনায় ১৬ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।  খোজ নিয়ে জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে একটি মৎস্য আড়ৎ ও জমিজমা নিয়ে আ. রাজ্জাকের ছেলে আওয়ামীলীগ নেতা সিদ্দিক শেখের সাথে আরজ আলী ও তার ভাই মহিদ শেখের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০ টায় মৎস্য আড়তের সামনে উভয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষের সাথে স্থানীয় বিএনপি সমর্থিতরা জড়িয়ে পড়ে। দুই পক্ষ লোহার রড, হাতুড়ী, লাঠি ও দা নিয়ে হামলা, পাল্টা হামলা করে। এতে ১৬ জন গুরুতর জখম হন। আহতরা হলেন, উপজেলার ঝনঝনিয়া গ্রামের আল আমিন (৪০), আজমল শেখ (৪৩), শহিদ ব্যাপারী (৩৬), আবুল কালাম (৪০), বাবুল শেখ (৩৫), শামীম শেখ (২২), আহম্মদ আলী (৪২), ইসমাইল শেখ (৩৫), আশরাফ আলী (৫৫), তাহিদুল ইসলাম (৪০), হোসাইন শেখ (১৮), তারেক শেখ (৩৫), ফারুক হোসেন (৫৫) আবুল কালাম (৩০)। মাহিদ শেখ (৫০)। বাকীদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এবিষয়ে রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব বলেন, আমাদের লোকজনের উপর হামলা হয়েছে। আমাদের ১০/১২ জনকে কুপিয়ে ও হাতুড়ী -রড দিয়ে আঘাত করে পা ভেঙ্গে দিয়েছে। আমাদের ৭ জনকে খুমেক হাসপাতালে নেয়া হয়েছে। আমার বাড়ীঘর ভাংচুর করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আকোর উপর হামলা হয়েছে।  অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সাথে কথা হলে তিনি বলেন, আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। ভাগার আকো ঝামেলা করছে। সে লোকজন নিয়ে রামপাল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারির পিতার দোকান ভাংচুর ও তার পিতাকে মারপিট করেছে। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। ঘটনাস্থলে ফোর্স মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝনঝনিয়া, চেয়ারম্যান মোড়, ভাগা ও রনসেন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি সেলিম রেজা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers