সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বসতবাড়ীতে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে বসতবাড়ীতে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শহিদ মোল্লা। সোমবার (০৩মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলার চিতলমারী উপজেলার ব্র²গাতির আমজাদ মোল্লার ছেলে ভুক্তভোগী শহিদ মোল্লা এ সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষেথেকে শহিদ মোল্লা লিখিত বক্তব্যে বলেন, গত শনিবার (০১ মার্চ) বিকাল ৫টার দিকে আমার প্রতিপক্ষ জুয়েল শেখ, মোশারেফ শেখ, আয়ুব শেখ ও গোরাজ মুন্সি নেতৃত্বে ১০/১৫ জন একটি সংঘবদ্ধ দল বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্রসজ্জিত হয়ে ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। ভুক্তভোগী শহিদ মোল্লা জানান, ঘটনার দিন আমি বাড়িতে কাজ করছিলাম হটাৎ আমি কিছু বুঝে ওঠার আগে জুয়েল শেখ, মোশারেফ শেখ, আয়ুব শেখ ও গোরাজ মুন্সি প্রথমে তার দলবল নিয়ে বাড়িতে প্রবেশ করে বাড়ি ভাংচুর শুরু করে। একপর্যায়ে আমি বাধা দিতে গেলে আমার গলায় ছুরি ধরে জুয়েল শেখ এবং মোশারেফ শেখ, আয়ুব শেখ ও গোরাজ মুন্সি ঘরের ভিতরে প্রবেশ করে আমার ঘরে ট্রাংকে নগদ ২লক্ষ টাকা ও সোনার গওনা লুট করে। তখন আমি চিৎকার করলে এলাকার লোকজন আসতে দেখে তারা ঘর থেকে বের হয়ে আমাদের বসত ঘরে আগুন লাগিয়ে চলে যায়। ভুক্তভোগী বলেন, “এই বর্বরোচিত হামলার পর আমি চিতলমারী থানায় অভিযোগ করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এছাড়া, আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন সহযোগিতা কামনা করছি।” তিনি আরও বলেন, পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, কিন্তু এই ধরনের হামলা ও হুমকি অব্যাহত থাকলে জীবনযাপন কঠিন হয়ে পড়বে। এই ঘটনার সঠিক বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে ভবিষ্যতে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এসময় তাদের পরিবারের নিরাপত্তা এবং ন্যায্য বিচারের জন্য সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers