শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে টেলিটকের বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

বাগেরহাটে টেলিটকের বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে টেলিটক অফিসের বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তুষার ধুপি বাবু (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রæয়ারি) বিকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে এই বিদ্যুতায়িতের ঘটনায় আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। বিদ্যুতায়িত হয়ে মরা যাওয়া তুষার ধুপি বাবু শহরের রেলরোডের নির্মল ধুপির ছেলে। একই এলাকার বাসিন্দা আহত লিয়াকত হোসেন (৪০) ও সজিব মৃধা ((৩০) কে উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক (ওসি) কাজী শহিদুজ্জামান জানান, বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে টেলিটক অফিসের টেলিটকের বিলবোর্ড লাগাতে গিয়ে পাশের ৩৩ হাজার কেভি লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় টেলিটকের বিলবোর্ড লাগাতে থাকা তিন শ্রমিকই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দ্রæত বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা নির্মল ধুপি বাবুকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই শ্রমিক লিয়াকত হোসেন ও সজিব মৃধাকে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers