শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
চুলকাটি প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি রেল ষ্টেশনে ৪ বছরের একটি শিশুকে অভিভাবকবিহীন অবস্থায় পাওয়া যায়। ষ্টেশন মাষ্টার মো: ওলিউল্ল্যাহ ও স্থানীয়রা জানান, গতকাল (১৭ ফেব্রুয়ারি) আনুমানিক ২:৩০ ঘটিকার সময় মংলা হতে ট্রেন চুলকাটি ষ্টেশনে পৌছালে শিশুটি ট্রেন থেকে নামে। পরে ষ্টেশনে লোকজন কমে গেলে স্থানীয় ব্যক্তিবর্গ ও ষ্টেশন মাষ্টারের নজরে আসে। তখন বাচ্চাটির কাছে গিয়ে তার নাম পরিচয় জানার চেষ্টা করলে অস্পষ্ট কিছু তথ্য তারা জানতে পারেন। শিশুটির বয়স আনুমানিক ৪-৫ বছর। নাম আবির। শিশুটির মা নেই, বাবা রাস্তায় কাজ করে। একবার বলেছিল বাবার নাম আরজু। কিন্তু ঠিকানা বা গ্রামের নাম বলতে পারেনি। ধারণা করা হচ্ছে, মংলা বা মংলা পার্শ¦বর্তী এলাকায় তার বাড়ি হতে পারে। ষ্টেশন মাষ্টার মো: ওলিউল্ল্যাহ বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশের সাথে পরামর্শক্রমে তাকে থানায় হস্তান্তর করেন। উপজেলা সমাজসেবা অফিসার জানান, থানার মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করলে তাকে পুনর্বাসনের ব্যবস্থার সুযোগ রয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, অভিভাবক না পেলে শিশুটিকে আইন প্রক্রিয়ায় শিশুসনদ পাঠানো হবে । উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply