সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট অপারেশন ডেভিল হান্টে আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার

বাগেরহাট অপারেশন ডেভিল হান্টে আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র। রবিবার দিবাগত রাতে গ্রেফতারকৃত নেতাদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফররুল আলম সাহেব, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী হাওলাদার, মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, নিশাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, শরণখোলা উপজেলা তাঁতীলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান, একই উপজেলার মৎস্যজীবী লীগের অর্থ সম্পাদক রিয়াদুল শরীফ, ফকিরহাট শ্রমিকলীগের সহ সভাপতি জিল্লুর রহমান, রামপাল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা জামান আকুঞ্জি, কচুয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি কামরুল ইসলাম,মোংলার চাঁদপাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমজাদ হোসেন, চিতলমারীরর কলাতলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম। বাগেরহাট জেলাজুড়ে আটককৃতদের মধ্যে মোংলা উপজেলায় ৩ জন, মোরেলগঞ্জে ৪ জন, শরণখোলায় ২ জন, রামপালে ৫ জন, কচুয়ায় ৬ জন, মোল্লাহাটে ১ জন, ফকিরহাটে ৪ জন, চিতলমারীতে ৩ জন ও বাগেরহাট সদরে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন চকবারা বাজার এলাকা থেকে একটি পাইপগান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ আব্দুল হাকিম গাজী ও তার ছেলে হাফিজুর রহমান গাজীকে আরো ২জনকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুর আরিফ জানায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গ্রেফতারকৃত আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের নামে বাগেরহাটে ছাত্রজনতার উপর হামলা, ভাংচুর, গুলিবর্ষণ, বোমা বিষ্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers