সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে কালেখারবেড়ে মৎস্য ঘেরের খাল কাটায় ব্যাপক ক্ষতি

রামপালে কালেখারবেড়ে মৎস্য ঘেরের খাল কাটায় ব্যাপক ক্ষতি

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :
রামপালের কালেখারবেড় গ্রামের তাপস হালদার ও বিপ্রদাস হালদার নামের দুই সহোদরের মৎস্য ঘেরের মধ্যে থাকা খাল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ঘের মালিকদের বিপুল পরিমাণ মাছ ভেসে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী তাপস হালদার সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী উপজেলার কালেখারবেড় গ্রামের মৃত হরিদাস হালদারের ছেলে তাপস হালদার লিখিত অভিযোগে জানান, কালেখারবেড় মৌজার বিলে পৈতৃক ১০ একর জমিতে দীর্ঘ ১৮/২০ বছর ধরে তারা শান্তিপূর্ণভাবে মাছ চাষ করে আসছেন। গত ইং ২ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টায় একই কালেখারবেড় গ্রামের মো. দেলোয়ার হোসেন ইজারদার ও মো. তিতাস শেখ ২০/২৫ জন লোক নিয়ে কালেখারবেড় মৌজার বিলের ঘেরে যায়। তারা ঘেরের মধ্যে থাকা সরকারি খালের বাঁধ কেটে দেয়। এতে প্রায় তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ভুক্তভোগীরা দাবী করেন। খাল কেটে ফিরে যাওয়ার সময় মাছ চাষ না করার জন্যে হুমকি দিয়ে চলে যায়। অভিযোগের বিষয়ে দেলোয়ার ইজারদার ও তিতাস শেখের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত আওয়ামীলীগের সময় তারা সরকারি খাল বেঁধে রেখে পানি প্রবাহে বাধা সৃষ্টি করেছেন। মাছ চাষের সুবিধার্থে গ্রামবাসী সরকারি খালের বাঁধ অপসারণ করেছে। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, খবর পেয়েই পুলিশের টিম পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers