সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে বিএনপির শান্তিপূর্ণ কর্মী সংগ্রহের সময় অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামপালে বিএনপির শান্তিপূর্ণ কর্মী সংগ্রহের সময় অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন ৩ নং বাইনতলা ইউনিয়নে কাশিপুর আলিপুর বিদ্যালয়ের মাঠে ০২/০২/২৫ তারিখ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ১,২,ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সংগ্রহের সময়, প্রকৃত ত্যাগী নির্যাতিত বিএনপি’র কর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী ও দুষ্কৃতীকারী শিমুল, মাঞ্জুর ডাকুয়া, আলী সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের নিয়ে বিএনপি’র শান্তিপূর্ণ কর্মী সংগ্রহের সময় অতর্কিত ভাবে হামলা চালায়। এ হামলায় বাইনতলা ইউনিয়নের ১,২ ও ৩, নং ওয়ার্ডের বেশ কিছু নেতাকর্মী মারাত্মকভাবে ফোলা জখম ও আহত হয়ে হসপিটালে ভর্তি রয়েছে। গুরুতর আহতদের মধ্যে শেখ আজহার ও শেখ গোলাম যাদের অবস্থা খুবই মারাত্মক এছাড়াও ফোলা কাটা জখমের মধ্যে রয়েছে বেশ কয়েকজন যাদের মধ্যে রতন মল্লিক, মাসুদ সহ আরো বেশ কয়েকজন ভর্তি রয়েছে বিভিন্ন হসপিটালে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিলন ডাকুয়া আরো বলেন, আমরা ৩নং বাইনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মী বৃন্দ এই নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন বিএনপি’র উদ্বোতন কর্তৃপক্ষের নিকট আমাদের জোর দাবি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই নেক্কার জনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এবং এই হামলায় আহাতো বিএনপি নেতা মিলন ডাকুয়া বাদী হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে, এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটির তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers