সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চিতলমারীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, স্থানীয়দের মিষ্টি বিতরণ

চিতলমারীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, স্থানীয়দের মিষ্টি বিতরণ

বাগেরহাট  প্রতিনিধি।

বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাদশা মিয়াকে চিতলমারীর নালুয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে বাদশা মিয়াকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন বলেন, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের কাছে চাঁদার দাবিতে ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে বাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট ও বসতবাড়িতে অ’গ্নিসংযোগ করে। এ ঘটনায় থানায় মামলা হলেও সে দীর্ঘদিন পলাতক ছিল। এলাকায় ফিরে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরও বলেন, ৫ আগষ্ট হামলার ঘটনাসহ ঢাকার যাত্রাবাড়ি ও গাজীপুরসহ বিভিন্ন থানায় হ’ত্যা, নারী নির্যা’তন, চাঁদা’বাজি, হাম’লা–ভাং’চুর ও লুট’পাটসহ তার বিরুদ্ধে ১৪ মামলা রয়েছে। গ্রেফতারকৃত বাদশা মিয়া চিতলমারী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এদিকে বাদশা মিয়ার গ্রেফতারের খবরে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন নির্যাতিত স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers