শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪  ভারতীয় জেলে

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪  ভারতীয় জেলে

এস এম রাজে,বাগেরহাট প্রতিনিঃ
বাগেরহাট জেলা কারাগার থেকে ৬৪ জন ভারতীয় জেলে মুক্তি পেয়েছে। বুধবার (২জানুয়ারি) দুপুরে তাদের ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এসময়, কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্ট গার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিতিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয়
জেলেদের মোংলায় নিয়ে যায়। বাগেরহাট জেলা কারাগার সূত্রে জানাজায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে গেল বছর ১৮ অক্টোবর ৪৮ জন এবং ২২ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌ বাহিনী। আটকদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ২২ ধারায় মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করে মোংলা থানা। পরে আদালতের নির্দেশে তাদের
বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়। পরে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদেরকে মুক্তির আদেশ দেন।
বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, আদালতের জামিন ও সরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি স্বাপেক্ষে ভারতীয় ৬৪ জন বন্দীকে সকলের উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড মোংলা জোনের এক কর্মকর্তা জানান, কারা কর্তৃপক্ষ ভারতীয় জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী নির্দেশনা পেলে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers