শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে মাদক সম্রাজ্ঞীসহ গ্রেফতার-২,পাঁচশত পিচ ইয়াবা উদ্ধার

বাগেরহাটে মাদক সম্রাজ্ঞীসহ গ্রেফতার-২,পাঁচশত পিচ ইয়াবা উদ্ধার

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাটের হাড়িখালীতে মধ্যরাতে একটি আবাসিক ভবনে বিশেষ অভিযান চালিয়ে নওশীন পূরবী ওরফে ডালিয়া (৩০) নামে এক মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগি শেখ ফরিদ (২৫) কে গ্রেফতার করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান। গ্রেফতার নওশীন পূরবী ওরফে ডালিয়া বাগেরহাটের শরুই এলাকার আব্দুস সালাম শেখের মেয়ে ও শেখ ফরিদ কুষ্টিয়া জেলার আলামপুর ইউনিয়নের শেখ মহিউদ্দিনের ছেলে। বাগেরহাট মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই রফিক, এ এস আই সরদার সাইফুল ইসলাম এবং এ এস আই মইনুল প্রথমে ইয়াবা সরবরাহকারী শেখ ফরিদকে আটক করে। তার স্বীকারোক্তি মতে পরবর্তীতে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে এস আই হানিফ, এস আই গৌতম এ এস আই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স সহ অভিযানে অংশ নিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers