সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে কেন্দ্রীয় বিএনপি নেতা শামীমকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

রামপালে কেন্দ্রীয় বিএনপি নেতা শামীমকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা 

কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা ছাত্রদল এক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাটের খুলনা-মোংলা মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্চে। তারা আরো অভিযোগ করে বলেন, নিউজ চ্যানেল২৪ সহ বিভিন্ন মাধ্যমে জনপ্রিয় নেতা শামীমের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচারের লিপ্ত রয়েছে। তারা এমন অপপ্রচার না চালানোসহ গণমাধ্যমকে ইতিবাচক সংবাদ প্রচারের আহবান জানান। এ সময় বক্তব্য দেন রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, ইব্রাহিম আকন্জি, মো. হাফিজুর রহমান, মো. মেহেদী হাসান, মাইদুল ইসলাম মিলন, সদস্য আশিকুজ্জামান সুমন, শহিদুল ইসলাম, জুবায়ের পরশ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন পাপ্পু. আল হোসাইন সবুজ, নাইম হাসান, শাহবাজ গাজী, জুয়েল আকুঞ্জি, রাইসুল ইসলাম রানা, হোসাইন শেখ, জুবায়ের আকুঞ্জি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers