সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুই দিন ব্যাপি তথ্যমেলার উদ্ভোধন

বাগেরহাটে দুই দিন ব্যাপি তথ্যমেলার উদ্ভোধন

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে দুই দিন ব্যাপি তথ্যমেলার উদ্ভোধন । মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। পরে মেলায় আগত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা। পরে সনাক, বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সবার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। প্রধান অতিথি তথ্য অধিকার আইন বাস্তবায়নের কৌশল সম্পর্কে অবহিত করেন। এছাড়া কীভাবে সহজে তথ্য পাওয়া যায় এবং কি কি তথ্য নাগরিকরা পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। এ সময় আরও বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, সনাক সদস্য অ্যাডভোকেট শাহ্ধসঢ়; আলম টুকু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বখসি প্রমুখ। তথ্যমেলায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল, পাসপোর্ট অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমাজসেবা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-সহ ২৬টি সরকারি-বেসরকারি দপ্তর অংশ নেয়। দপ্তরগুলো তাদের সেবার তালিকা, সেবামূল্য ও সহজে পাওয়ার পদ্ধতি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers