সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলায় গরীব কৃষকদের  ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপি নেতা  কৃষিবিদ  শামীম

মোংলায় গরীব কৃষকদের  ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন কেন্দ্রীয় বিএনপি নেতা  কৃষিবিদ  শামীম

মাসুদ রানা, নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছায় ও বিনামূল্যে গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় মোংলার চাঁদপাই এলাকায় নিজেই ধান কাটার মধ্যদিয়ে স্বেচ্ছায় এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম। এ সময় তিনি বলেন, বীজ তৈরি, হালচাষ, বীজ রোপন, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গরীব এ সকল কৃষকের ধান কেটে তারে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হবেন। রামপাল উপজেলার ৬টি ইউনিয়নের গরীব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, মোংলা পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম-আহবায়ক মোঃ ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ শেখ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম-আবায়ক নাহিদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইমান  হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব মো: নুর উদ্দিন টুটুল, যুগ্ম-আহবায়ক মোহন উদ্দিন, পৌর কৃষক দলের আহবায়ক জিয়াউল ইসলাম মিঠু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’র উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম মনা, যুবদল নেতা রতন মাহমুদ, বি এম ওয়াসিম আরমান, আজিজুর রহমান সোহাগ, মামুন ভুইয়া, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মহসিন পাটোয়ারী সহ উপজেলার স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers