সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিমকে মোংলায় সংবর্ধনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিমকে মোংলায় সংবর্ধনা

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি 

মোংলায় মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (ডেপুটি এ্যাটর্নী জেনারেল) গাজী মোনাওয়ার হোসাইন তামিমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ মিলনায়তনে মোংলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোল্যা রহমাতুল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রসিকিটর (ডেপুটি এ্যাটর্নী জেনারেল) গাজী মোনাওয়ার হোসাইন তামিম তার পিতা শহীদ গাজী আবু বকার সিদ্দিকের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রয়াত গাজী আবু বকার সিদ্দিক ছিলেন, আপামর গণমানুষের নেতা। তিনি তার সারাজীবন বাগেরহাটের মানুষের সেবা করে গেছেন। তার ধর্মীয় জ্ঞানের পথ ধরে শত শত মানুষ বাইয়্যত হয়েছেন। এ এলাকার মাটি ও মানুষের সাথে মিশে গিয়ে জীবনের শেষদিন পর্যন্ত দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। তার নীতি ও আদর্শ অনুসরণ করে আমরা আমাদের লক্ষে পৌঁছাতে সক্ষম হয়েছি। আজ আপনাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমি গর্ববোধ করছি।তিনি সকলের কাছে দোয়া কামনা করে আরো বলেন, বর্তমান সরকারের অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো। এ জন্য সকলের মহাযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, গাজী আবু বকর সিদ্দিক ট্রাষ্ট এর সভাপতি জহির উদ্দিন বাবর, বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যাক্ষ আবু সাইদ খাঁন, বাগেরহাট জাতীয় নাগরিক কমিটির শেখ লাবিব আহমেদ, মোংলা জাতীয় নাগরিক কমিটির আবু হাসান, বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক আখতার হোসেন, সহ:সাধারণ সম্পাদক ইউনুস হোসেন, একে এম শাহাবুদ্দিন, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেহদি হোসেন, ইব্রাহিম হোসেন ,জিহাদ হোসেন তন্ময়,খালিদ হাসান সহ মোংলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers