সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলায় রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেয়া ৩১দফার লিফলেট বিতরণ করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা খোকন

মোংলায় রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেয়া ৩১দফার লিফলেট বিতরণ করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা খোকন

মাসুদ রানা, মোংলা

রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১দফার লিফলেট বিতরণ করা হয়েছে মোংলায়। মঙ্গলবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করে বিএনপি।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট শেখ আঃ হালিম খোকনের নেতৃত্বে দিনভর মোংলায় এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা এমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে শেখ আঃ হালিম খোকন বলেন, ১৭বছরের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা গত বছরের ১৩জুলাই রাষ্ট্র মেরামতের লক্ষে তারেক রহমানের দেয়া ৩১দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এসকল দফা সম্পর্কে জানতে পারেন। তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers