সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে বৃক্ষ মেলার উদ্বোধন গাছ আমাদের পরম বন্ধু তাকে নিধন থেকে রক্ষা করি

রামপালে বৃক্ষ মেলার উদ্বোধন গাছ আমাদের পরম বন্ধু তাকে নিধন থেকে রক্ষা করি

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা। ।
’বৃক্ষ দিয়ে সাজাই দেশ, ’সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রামপালে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। (১৪ নভেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন বাগেরহাট বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা জি.এম. রফিক আহম্মেদ। এর আগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা স্থলে গিয়ে শেষ হয়। উপজেলা প্রশাসন, রামপাল ও সামাজিক বন বিভাগের যৌথ এই মেলার আয়োজে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ। শিক্ষক মাসুম বিল্লাহ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা জি.এম. রফিক আহম্মেদ, রামপাল থানার অফিসার ইনচার্জ মো.সেলিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, বাগেরহাট রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধু, প্রেসক্লাব রামপাল এর সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রামপাল উপজেলা সামাজিক বন কর্মকর্তা গোলাম কবির, সুপার আব্দুল কাদির প্রমূখ। এ সময় বক্তারা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বৃক্ষ আমাদের রক্ষা করে। সাম্প্রতিক সময় দেশে প্রচুর গরম অনুভূত হচ্ছে। তাই এই উষ্ণতা কমাতে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। নিরৎসাহিত করতে হবে বৃক্ষ নিধনকে। জন্মদিনে কেক বা বিভিন্ন দামী সামগ্রী উপহার না দিয়ে বরং গাছের চারা উপহার দিতে সবাইকে উদ্ভুদ্ধ করতে হবে বলেও বক্তারা জানান। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। মেলায় প্রায় ৭০ প্রজাতির বৃক্ষসহ মোট ০৫টি স্টল অংশগ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers