সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে বিনাম্যল্যে ১২৩০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ফকিরহাটে বিনাম্যল্যে ১২৩০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে রবি/২০২৪-২০২৫ অর্থবছরে ২০২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখি, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর, খেসারি ফেলন ও অড়হড় ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে এসময় বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন এর সভাপতিতত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরত জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, কাজি আজহার আলি কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি অধ্যাপক এমডি মোবাশ্বের হোসেন ও ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস। এসময় বিভিন্ন কর্মকর্তা কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১২৩০জন কৃষককে এই প্রণোদনা দেয়া হয়েছে। এরমধ্যে গম ৪০জন, সরিষা ২০০জন, সূর্যমূখি ৩০০জন, খেসারি ৭০জন, শীতকালীন পেয়াজ ২০জন, বসতবাড়িতে সবজি চাষ ২০০জন, মাঠে চাষযোগ্য সবজি বীজ পেয়েছেন ৪০০জন কৃষক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers