সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা  ছাত্রদলের লিফলেট বিতরণ 

রামপালে শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা  ছাত্রদলের লিফলেট বিতরণ 

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক :
৫ আগস্ট পরবর্তী অবস্থায় শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে জানানোর  জন্য সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসা ও সোনাতুনিয়া এ.কে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়   সাধারণ শিক্ষার্থীদের সাথে রামপাল উপজেলা ছাত্রদলের  মতবিনিময় হয়েছে। মঙ্গলবার  (১২ নভেম্বর)  সকাল ১০ টায় রামপাল উপজেলা ছাত্রদলের  সাবেক সদস্য আহ্বায়ক কমিটির সদস্য ইমরান  হাওলাদার তুহিনের নেতৃত্বে মতবিনিময় শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মতামত নেন এবং শিক্ষাঙ্গনে যাতে  ছাত্র রাজনীতির কোন অপব্যবহার না হয়  এসব বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।  এ সময় উপস্থিত ছিলেন রওনাকুল ইসলাম তয়ন, মোঃ আকবর আলী,আব্দুল  কাদের ফারাজ, মোহাম্মদ শাকিরুল ইসলাম, মাজারুল ইসলাম তামিম, রতন শেখ  সহ আরো  অনেকে। মতবিনিময় ও লিফলেট বিতরণ শেষে রামপাল উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সোনাতুনীয়া এ.কে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করেন ও শিক্ষাঙ্গনে  ছাত্র রাজনীতি নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers