শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার,মামলায় মা-ছেলে গ্রেপ্তার

ফকিরহাটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার,মামলায় মা-ছেলে গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় কলেজ ছাত্রী (১৭) অপহরন মামলার অভিযুক্ত আসামী মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার লখপুর এলাকার লেলিন তালুকদারের স্ত্রী ডলি বেগম (৪৫) ও ছেলে প্রিন্স তালুকদার (২০)। তাদের শনিবার (৯ নভেম্বর) রাতে খুলনাস্থ ফুলবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আ. আলিম মামলার বরাত দিয়ে জানান, গত ৮ অক্টোবর সকালে বাড়ি থেকে ওই কিশোরী কলেজে যাওয়ার পথে অভিযুক্ত আসামীরা টাউন-নওয়াপাড়া এলাকা থেকে সুকৌশলে তাকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১২ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫জনের নাম উল্ল্যেখ করে ফকিরহাট মডেল থানায় একটি অপহরন মামলা করেন। মামলার দুইজন অভিযুক্ত আসামী মা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, কলেজ ছাত্রী অপহরন মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামীদের রোববার (১০ নভেম্বর) আদালতে সোর্পদ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers