শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের ফকিরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন কেন্দ্রে ১৭ টি মহিষের রহস্য জনক মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন কেন্দ্রে ১৭ টি মহিষের রহস্য জনক মৃত্যু

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন কেন্দ্রে ১৭ টি মহিষের রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে এলাকাবাসী বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের খাবার সরবারের কারণে এ মৃত্যু ঘটেছে অফিস কর্তৃপক্ষ বলছে তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি গড়ে উঠেছে বাগেরহাট জেলার খুলনা-মোংলা মহাসড়কের সুখদাড়ায়।বিভিন্ন সময় এ খামারটিতে ব্যাপক অনিয়ম ও দুনীতি ধরা পড়ে তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে সরজমিনে যেয়ে দেখা যায় বিভিন্ন সেডে ১৭ টি মহিষ মৃত্যু বরন করেছে এবং আরও কিছু সংখ্যক মহিষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। এ বিষয় জানতে চাইলে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান মহিষের খাবার সরবরাহ করার জন্য যে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে তারা নিন্ম মানের খাবার সরবরাহ করেছে সেই নিম্নমানের খাবার খেয়েই এই মহিষগুলো মৃত্যুবরণ করতে পারে বলে জানান তারা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মহিষ উন্নয়ন প্রজনন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরজমিনে উপস্থিত হয়ে একটি মহিষের পোস্ট মার্টাম করে ঢাকাতে প্রেরণ করেছে।

মহিষগুলো মৃত্যুর কারণ জানতে চাইলে খামারটির ম্যানেজার আহসান হাবীব প্রামাণিক জানান আমরা এখনো পর্যন্ত মৃত্যু সঠিক কোন কারণ জানতে পারিনি পোস্ট মর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

৮০ একর জায়গার ওপর ১৯৮৪-৮৫ সালে ১১১টি বিভিন্ন জাতের মহিষ নিয়ে শুরু হয় যাত্রা। তবে বর্তমানে খামারের জায়গার পরিমাণ রয়েছে প্রায় ৯০ একর। এলাকাবাসী সহ সচেতন মহলের দাবি অতি দ্রুত কর্তৃপক্ষ বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers