শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

বাগেরহাট প্রতিনিধি :
ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-ছাত্রী শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল আরিফ। বিআরটিএ বাগেরহাট সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনে সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) অরবিন্দ বিশ্বাস। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ বাগেরহাট সার্কেলের সহকারী পরিচালক লাইলাতুল মাওয়া। এ সময় অন্যান্য দের মধ্যে বক্তৃতা করেন সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ সালাউদ্দিন।  অভিভাবক মোঃ শহিদুল্লাহ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জায়েদ আহম্মেদ, অষ্টম শ্রেণীর ছাত্র মুশফিকুজ্জামান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers