সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) মো: নুর মোহাম্মদ মোড়লকে সম্মাননা স্মারক প্রদান

জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) মো: নুর মোহাম্মদ মোড়লকে সম্মাননা স্মারক প্রদান

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের অত্র শিক্ষক, ছাত্র ছাত্রী  ও এলাকাবাসীর পক্ষ থেকে এক সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বেলা ১২ টার সময় সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় এর হলরুমে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: রুহুল আমিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট বিদ্যাৎসাহী, শিক্ষানুরাগী (অবসরপ্রাপ্ত) জেলা ও দায়রা জজ মো: নুর মোহাম্মদ মোড়ল, প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই সকল শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হতে হবে। তিনি এক পর্যায়ে  অতি দুঃখের সাথে বলেন স্কুলে প্রবেশের রাস্তা গুলো বর্ষা মৌসুমে ছাত্র-ছাত্রীদের চলাচলে অনুপযোগী হয়ে যায়। এব্যাপারে তিনি স্থানীয় সরকার প্রশাসন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন যাতে অতিদ্রুত রাস্তার কাজ করা যায় বলে স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদেরর আশ্বাস দেন। অত্র বিদ্যালয়ের সাবেক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: রুহুল আমিন ফকির বলেন স্কুলে পাঞ্জেখানা মসজিদ সংস্কার করার প্রতিশ্রুতি দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ও সমাজসেবক আবদুর গফুর, কালাম ফকির, মোজাফফর ফকির, হুমায়ুন ফকির, ওলিয়ার ফকির, ফকির আল মামুন টিপু, প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, শুভেচ্ছান্তে ছিলেন শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers