শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সুন্দরবন পরিদর্শনে ২১ দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা

সুন্দরবন পরিদর্শনে ২১ দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা

বাগেরহাট প্রতিনিধি :
বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র পরিদর্শন করেছেন ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ উচ্চপদস্থ কর্মকর্তা। পাকিস্তান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার, নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ ৭৫ কর্মকর্তা ও কয়েকজন সেনা কর্মকর্তা সাথে তাদের পরিবারের সদস্যসহ ৮৫জন বিদেশি বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র ঘুরে দেখেন। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।
করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মো. আজাদ কবির জানান, বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে পাকিস্তান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার, নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ ৭৫ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যসহ ৮৫জন বিদেশি নাগরিক সুন্দরবনে আসেন। বুধবার বিকালে তারা করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটক কেন্দ্র পরিদর্শন করেন। এসব সেনা কর্মকর্তারা সুন্দরবনের বন্যপ্রাণী ও পর্যটকদের নিরাপত্তার সার্বিক বিষয় অবহিত হন। সন্ধ্যায় তারা সুন্দরবনের করমজল ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers