সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলায় ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকদের মানববন্ধন

মোংলায় ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকদের মানববন্ধন

মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তরিকুল ইসলামের বদলি প্রত্যাহারের দাবীতে ক্লাশ বন্ধ রেখে মানববন্ধন কর্মসুচি পালন করেছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার দুপুর সাড়ে ১ টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন পালন করেন তারা। তবে শিক্ষা অফিস থেকে কোন অনুমতি নেয়া হয়নী বলে জানায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গত ১৮ এপ্রিল মোংলায় যোগদান করে। যোগদানের  পর থেকেই স্থানীয় সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের বিভিন্ন সভা সমাবেশে সফর সঙ্গী হিসেবে থাকায় বেশ পরিচিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি। তবে সে সময় মোংলায় তেমন কোন অভিযানে দেখা না গেলেও ৫ আগষ্ট আ’লীগ সরকার পতনের পর থেকে মোংলা উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তরিকুল ইসলাম। এ অভিযানে ভ্রামম্যান আদালতের মাধ্যমে রাজনৈতিক বিএনপি নেতাকর্মী ও ব্যাবসায়ী সহ সাধারন মানুষকে বিনাশ্রম কাড়াদন্ড সহ মোটা অংকের অর্থদন্ড করলে সাধারণ মানুষেন মাঝে ক্ষোভ ও আতংঙ্ক ছড়িয়ে পরে।

সম্প্রতি পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক এর জমি সংক্রান্ত বিষয় সরজমিনে তদন্তে গিয়ে তাকে গ্রেফতার সহ ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া এর আগেও একই রকম আরো বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীদের মোটা অংকের অর্থদন্ড করে সমালোচিত হন তিনি। এসব ঘটনার পর পরই ২৬ সেপ্টম্বর তাকে মোংলা থেকে যশোরের ঝিকারগাছা উপজেলায় বদলি আদেশ করেন উর্ধতন কর্তৃপক্ষ বলে দাবী করেন শিক্ষার্থীরা। সেই বদলি প্রত্যাহারের দাবীতে মোংলা কোরবান আলী আলিম মাদ্রাসার শিক্ষকরা বুধবার দুপুরে ক্লাশ বন্ধ রেখে মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের নিয়ে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলন কর্মসুচি পালন করেন শিক্ষকরা। সেখানে ছাত্র/ছাত্রী ছাড়াও মাদ্রাসাটির ভারপ্রাপ্ত প্রিন্সিপাণ মাও: আবুল কালাম, শিক্ষক রিয়াজুল ইসলাম, আবু হানিফ, আইয়ুব আলী, আলমগীর হোসেন ও মেহরাজ তালুকদার সহ আরো অনেক শিক্ষক এসময় উপস্থিত ছিলেন।

তবে সহকারী কমিশনার ভূমি সরকারি অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মোংলা থেকে সরকারি আদেশে তিনি বদলি হয়েছেন বলে দাবী করেন ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers