শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা তামিম আহত

রামপালে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা তামিম আহত

রামপাল (বাগেরহাট)  সংবাদদাতা

রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা গাজী তামিম হাসান (২৫) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত তামিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সুমনের দোকানে। এ ঘটনায় রামপাল থানায় কোন লিখিত অভিযোগ দিতে পারেনি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জানা গেছে, আওয়ামীলীগের কতিপয় সন্ত্রাসী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিনের নির্দেশে রব হাওলাদার, মাহাতাব ও আসাদ বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা করে। তামিম বাধা দিলে তাকে হত্যার উদ্যেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। এ সময় অন্যান্যরা তাকে বেধড়ক মারপিট করে আহত করে। খবর পেয়ে নেতাকর্মীরা ও তার স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন। তারা দাবী করেন আলামিন একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন। এ ঘটনায় ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরফদার এনামুল হক প্রিন্সসহ নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবী করেছেন। অভিযোগের বিষয়ে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৬ নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি মোতালেবের নেতৃত্বে পূজা উদযাপন উপলক্ষে একটি সভা হওয়ার কথা ছিল। লোকজন সেখানে যাওয়ার সময় তামিম বাধা দেয়। এ সময় ধাক্কা ধাক্কিতে টিনে তামিমের মাথা কেটেছে। তাকে কেউ কোপ দেয়নি। বড়দের মধ্যে ছোটরা আসবে কেন ? আমরা তুহিন গ্রুপ করি। আর তামিম ও প্রিন্স ফরিদ গ্রুপ করে। প্রশ্ন করা হয় বিএনপিতে কি গ্রুপিং আছে ? তার উত্তরে আল আমিন বলেন, ফরিদ ভাই নমিনেশন পেলে কোন গ্রুপিং থাকবে না। আমরা একসাথে কাজ করবো। এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশের কাছে জানতে চাইলে মারপিটের ঘটনার কথা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers