শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাটি বাজার ব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ চলছে

চুলকাটি বাজার ব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ চলছে

চুলকাটি  প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারের হাটের ভিতরের রাস্তা সংস্কার হচ্ছে বাজারের ব্যবসায়ীদের নিজস্ব টাকায়। যাদের নেতৃত্বে এ কাজ হচ্ছে তারা যেমন বাজারের ক্রেতা ও এলাকাবাসীর কাছে প্রশংসিত হচ্ছেন, তেমনি সমালোচিত হচ্ছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। জানা যায়, বিগত কয়েক বছর ধরে চুলকাটি বাজারে প্রবেশের রাস্তায় কাদা পানি জমে। সামান্য বৃষ্টিতে রাস্তার উপর পানি জমে থাকে। আর একটু ভারী বৃষ্টি হলেই হাটু পানি ছাড়িয়ে যায়। অথচ বাজারের হাটের ইজারা প্রতিবছর ৩০/৩২ লক্ষ টাকা। এর সাথে বকুল তলা এবং মাথাভাংগা প্রবেশের পথেও কাদা ও পানি জমে। বছরের পর বছর এ অবস্থা হলেও ইউনিয়ন পরিষদ বা অন্য কেহ এগিয়ে আসেনি। গত ৫ আগষ্ট সরকার পতনের পর বাজারের ব্যবসায়ীরা নিজস্ব টাকায় এটি সংস্কারের দায়িত্ব নেন। ব্যবসায়ী আ: কুদ্দুস শেখ, আমিনুল ইসলাম মুক্ত, শতকাত হোসেন, মো: সাইদুর রহমা, পংকজ সাহা, আলামিন ও বাজার মসজিদের ইমাম সহ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ও প্রচেষ্টায় সংস্কারের কাজ শুরু করেছেন। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য দিয়ে এ সংস্কারের কাজ করছেন। এ কাজটি সমাপ্ত করতে প্রায় এক লক্ষ টাকা ব্যয় হচ্ছে বলে ব্যবসায় আ: কুদ্দুস শেখ জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers