বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
চুলকাটি প্লন্টিং ফর ফিউচার এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

চুলকাটি প্লন্টিং ফর ফিউচার এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে প্লান্টিং ফর ফিউচার এর উদ্যোগে  বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার এসময়  উপস্থিত ছিলেন চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র ঘোষ, সাংবাদিক অমিত কর বিলাস, চুলকাটি রেলস্টেশন এর স্টেশন মাস্টার মো: ওয়ালিউল্লাহ হোসেন এসময় চুলকাটি রেলস্টেশন গোল চত্বর থেকে শুরু করে স্টেশন রোডের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় ১০০ টি বিভিন্ন জাতের চারা গাছ লাগানো হয়েছে। চারা গাছগুলোর মধ্যে ১৯ প্রজাতির  বিভিন্ন রকমের ফলদ, বনজ, ঔষধী গাছ  যেমন, কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, কাঞ্চন, বকুল, নিশিন্দা, বিলাতি ঝাউ, কাঠাল, আতা, ডেউয়া, পেয়ারা, আম, বরই, নিম, শিউলি,কদম, যজ্ঞডুমুর, বাদাম, বট গাছ ইত্যাদি। প্লান্টিং ফর ফিউচার এর স্বত্বাধিকারী শাহরিয়ার সবুজ এর কাছে জানতে চাওয়া হলে  তিনি বলেন, আমাদের বৃক্ষরোপন কর্মসূচিতে ১০০ টি বিভিন্ন জাতের চারা লাগানো হয়েছে এবং পরবর্তীতে আরো ২৫০-৩০০ পিচ ফলজ বনজ ঔষধি গাছ রোপণ করা হবে বলে  জানান। এই কর্মসূচি এর মাধ্যমে আমরা যে শিক্ষা দিচ্ছি তা হলো বর্তমানে বন জঙ্গল উজাড় করে ফেলা হচ্ছে যার ফলে পরিবেশ এর অনেক ক্ষতি হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে যা আমাদের জন্য হুমকি স্বরূপ। আমাদের এই পরিবেশ ও জলবায়ু রক্ষায় কাজ করতে হবে। যার জন্য আমাদের উচিত অধিক হারে বৃক্ষ রোপন করা। তাই আমরা সবাইকে বলি পরিবেশ রক্ষায় আমরা বেশি বেশি করে বৃক্ষ রোপন করব। তাহলে আমাদের জলবায়ু ও পরিবেশ অনুকূলে থাকবে এবং একটা সুন্দর পৃথিবী আমরা উপহার দিতে পারব সকলকে ইনশাআল্লাহ।

এই কর্মসূচিতে অংশ নিয়েছেন প্লান্টিং ফর ফিউচারের সদস্যগণ নিত্য ঘোষ, আসিফ, মাহমুদ, তন্ময়, আলামিন, ওহিদুল, সাকিব, মিরাজ, জিহাদ, তানজিল, ফয়সাল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers