সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে দেলাওয়ার হোসাইন সাঈদী ও আন্দোলনরত শহীদদের  স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

রামপালে দেলাওয়ার হোসাইন সাঈদী ও আন্দোলনরত শহীদদের  স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

মেহেদী হাসান,(রামপাল)বাগেরহাট সংবাদদাতা

বিশ্ববরেণ্য আলেমে দিন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ ও  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে   গতকাল বুধবার(১৪ আগস্ট) সন্ধ্যার পরে  রামপাল যুব সমাজ কর্তৃক আয়োজিত   আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাফেজ আব্দুর রহমানের  সভাপতিত্বে  ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামপাল উপজেলা শাখার সভাপতি  আসাদুজ্জামান আসাদ।

আরও উপস্থিত ছিলেন,হাফেজ মামুনুর রশিদ,সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা সাব্বির রহমান , আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শেরওয়ান হোসেন প্রমুখ।আলোচনায় বক্তারা বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর,মৃত্যুর জন্য যারা দায়ী তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনতে হবে, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল   নিহত শহিদদের পরিবারকে সরকারিভাবে অনুদানের ব্যবস্থা করতে হবে,আহতদের  সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে,অতি দ্রুত খুনিদের  বিচার করে ফাসি   কার্যকর করতে হবে।

অনুষ্ঠানে কুরআনা তেলাওয়াত করেন হাফেজ মামুনুর রশিদ। দোয়া ও আলোচনা মাহফিল শেষে উপস্থিত সবাইকে তাবারকের ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers