সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন শেখ তন্ময় এমপি

বাগেরহাটে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন শেখ তন্ময় এমপি

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এমপি।

মঙ্গলবার (২রা এপ্রিল) বিকালে বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী (রহ:) মাজার মাঠে শেখ তন্ময় এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া এ্যাড: হেমায়েত উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু লুচি। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলার এক হাজার জনের মধ্যে এক হাজার প্যাকেট নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং পাঁচ হাজার জনের মধ্যে পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, দুধ, আলু, পিয়াজ,সেমাই।

শেখ তন্ময় এমপি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রতিবছরের ন্যায় এবারও আমার নির্বাচনী এলাকায় সকলের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা প্রতিবছর বৃহৎ পরিসরে ইফতার পার্টির আয়োজন করে থাকি। এবার প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন ইফতার পার্টির আয়োজন না করার জন্য, তাই আমরা এবার ইফতার পার্টির আয়োজন করিনি।

তিনি তার নির্বাচনী এলাকার মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদ পরবর্তী সময়ে আমরা আবারও একসাথে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করবো। আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, শেখ হাসিনার উপর আস্থা রাখেছেন। আমরা সেই আস্থার প্রতিদান দিয়ে যাবো সবসময়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers